নগরীতে কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

নগরীতে প্রায় এক কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ মাসুদ মোল্লা নামের এক যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৭টার দিকে রেলস্টেশন এলাকা থেকে সন্দেহজনক গতিবিধির কারণে তাকে তল্লাশি করা হলে তার কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করা হয়।

মাসুদ মোল্লা নড়াইল জেলার নড়াগাতি এলাকায় বাসিন্দা।

খুলনা রেলওয়ে পুলিশের কর্মকর্তারা জানান, সকালে স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে মাসুদ মোল্লাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগ ও অন্যান্য সামগ্রী তল্লাশি করে স্বর্ণ উদ্ধার করা হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন