টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের, একাদশে একটি পরিবর্তন

ক্রীড়া প্রতিবেদক

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। মুস্তাফিজুর রহমানের জায়গায় আজ খেলছেন শরিফুল ইসলাম।

টস শেষে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমরা আগে বোলিং করব। প্রথম ম্যাচে আমাদের বোলাররা ভালো করেছে, বিশেষ করে প্রথম ১০ ওভারে উইকেট নিতে পেরেছিল। একাদশে একটি পরিবর্তন আছে। মুস্তাফিজুর রহমান (ফিজ) আজ খেলছেন না।’

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, নুরুল হাসান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ: ব্রায়ান বেনেট, বেন কারান, ইনোসেন্ট কাইয়া, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে (উইকেটরক্ষক), ব্র্যাড ইভান্স, নিউম্যান নিয়ামহুরি, রিচার্ড এনগারাভা (অধিনায়ক) ও ব্লেসিং মুজারাবানি।

প্রথম ওয়ানডেতে নাটকীয় জয় তুলে নিয়ে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে রয়েছে জিম্বাবুয়ে। ৭০ রানে ৮ উইকেট হারানোর পরও ঘুরে দাঁড়িয়ে লড়াকু সংগ্রহ গড়ে তারা। এরপর রিচার্ড এনগারাভা, ব্র্যাড ইভান্স ও নিউম্যান নিয়ামহুরির দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১১৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। যদিও বাংলাদেশের হয়ে নাহিদ রানা ক্যারিয়ারসেরা ছয় উইকেট শিকার করেছিলেন, তবুও ব্যাটিং ব্যর্থতায় হার এড়াতে পারেনি সফরকারীরা।

সিরিজ বাঁচাতে আজ বাংলাদেশের ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। অন্যদিকে নতুন অধিনায়ক রিচার্ড এনগারাভার নেতৃত্বে উজ্জীবিত জিম্বাবুয়ে এই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যেই মাঠে নেমেছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন