শহরতলীর প্রান্তিকা আবাসিক এলাকা থেকে অজ্ঞাত এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে আবাসিক এলাকার ৩ নং রোডের একটি ৭ তলা ভবনের সামনের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উল্লিখিত স্থানে রাস্তার ওপর একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে রক্ত বের হতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তারা বিষয়টি অবগত করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেখান থেকে অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করে।
সদর থানার সহকারী পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, এ হত্যার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। নিহতের পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডি’র বিশেষজ্ঞ টিমকে তলব করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে

