১৪২ রান তাড়ায় ১১৬ অলআউট বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

জিম্বাবুয়ে সফরে গিয়ে শুরুতে একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। সোমবার (৬ জুলাই) শুরু হয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে জয়ের স্বপ্ন দেখা বাংলাদেশ; ব্যাটিংয়ে নেমে ১৭ রানে হারায় ৩ উইকেট।

একটা পর্যায়ে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ছিল ৬৬ রান। এরপর মাত্র ৫০ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ৩৩.১ ওভারে ১১৬ রানে অলআউট হয় বাংলাদেশ।

দলের ব্যাটিং বিপর্যয়ের কারণে জিম্বাবুয়ের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ১১৬ রানে অলআউট হয়ে ম্যাচে হেরে যায় বাংলাদেশ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন