নগরীতে দুর্বৃত্তদের গুলিতে ইতি (১৭) নামের এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাত পৌনে আটটার দিকে নগরীর রূপসা বেড়িবাঁধ এলাকায় এই ঘটনা ঘটে।
আহত কিশোরী রূপসা বেড়িবাঁধ এলাকার জুলফিকার রহমানের মেয়ে। তিনি রূপসা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
খুলনা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আব্দুস সাত্তার জানান, আহত ইতি নিজ বাড়ির সামনে অবস্থান করছিল। এ সময় একটি মোটরসাইকেলে চড়ে আসা তিন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি সরাসরি তার পায়ে গিয়ে বিদ্ধ হয়। ঘটনার পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করছে পুলিশ।
খুলনা গেজেট/এএজে

