খুলনার ডুমুরিয়া উপজেলার মাধবকাটি গ্রামে সেচপাম্প মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবুজ মণ্ডল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সবুজ মণ্ডল ওই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক সমারেশ মণ্ডলের বড় ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে নিজের মৎস্যঘেরে বিকল হয়ে যাওয়া একটি সেচপাম্প মেরামতের কাজ করছিলেন সবুজ। এ সময় অসাবধানতাবশত মূল বিদ্যুৎ লাইনের সংযোগ চালু থাকায় তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং ।
রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক বাবর আলী জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছি। অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
খুলনা গেজেট/এএজে

