সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

দৌলতপুরে ইজিবাইক চালকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর দৌলতপুরে দাম্পত্য কলহের জেরে স্ত্রীর ওপর অভিমান করে আমিনুল সরদার ওরফে কাইয়ুম (২৭) নামে এক ইজিবাইক চালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার (২৮ জুন) দিবাগত রাতের কোনো একসময়ে দৌলতপুর থানাধীন বনানী পাড়া এলাকার লাবনী হোটেলের পেছনের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত কাইয়ুম ওই এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে কাইয়ুম ও তার স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এর জেরে ২-৩ দিন আগে তার স্ত্রী অভিমান করে বাসা থেকে চলে যান। স্ত্রীর চলে যাওয়ার ক্ষোভে ও অভিমানে রবিবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ভোর ৬টার মধ্যে যেকোনো সময় কাইয়ুম ঘরের আড়ার সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন।

সোমবার সকালে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

দৌলতপুর থানা পুলিশ জানায়, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন