দাবিকৃত চাঁদা না দেওয়ায় রফিকুল ইসলাম মানিক (৪০) নামের এক ভাঙ্গারী ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৮ জুন) রাত ১০টার দিকে নগরীর গল্লামারী আইডিয়াল নার্সিং হোম ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী এম এ বারি সড়কের বাসিন্দা রস্তুম মাঝির ছেলে।
রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, গল্লামারী আইডিয়াল নার্সিং হোমের সামনে তার ভাঙ্গাড়ি ব্যবসা রয়েছে। রাতে সেখানে অবস্থান করছিলেন তিনি। এর আগে সায়েল নামে এক সন্ত্রাসী তার কাছে চাঁদা দাবি করে। সেই দাবিকৃত টাকা দিতে না পারায় তাকে গুলি করা হয়।
খুলনা গেজেট/এএজে

