শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এক দিনের সফরে আগামীকাল ২৫ জুন (বৃহস্পতিবার) খুলনা আসছেন।
সফরসূচি অনুযায়ী মন্ত্রী ২৫ জুন বিকাল তিনটায় খুলনা বিভাগীয় কমিশনারের অডিটোরিময়ামে আসন্ন এইচএসসি/সমমান পরীক্ষা উপলক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর ও খুলনাস্থ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন। সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।
খুলনা গেজেট/এনএম

