শনিবার । ২০শে জুন, ২০২৬ । ৬ই আষাঢ়, ১৪৩৩

খুলনা সার্কিট হাউজ ময়দানে ১১ দলের বিভাগীয় সমাবেশ আজ

নিজস্ব প্রতি‌বেদক

খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে ১১ দলের বিভাগীয় সমাবেশ আজ। বেলা ২টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা।

সার্কিট হাউজ মাঠের এ সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। বক্তব্য রাখবেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিশের আমীর শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, খেলাফত মজলিশের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন।

সমাবেশে সভাপতিত্ব করবেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

এদিকে সমাবেশে যোগ দিতে জামায়াত আমিরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইতোম‌ধ্যে খুলনায় পৌঁছেছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন