সোমবার । ১৫ই জুন, ২০২৬ । ১লা আষাঢ়, ১৪৩৩

সাংবাদিক আনোয়ার হোসেনের সুস্থতা কামনা

নিজস্ব প্রতিবেদক

খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক খুলনা গেজেট পত্রিকার বার্তা সম্পাদক মো. আনোয়ার হোসেন টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি গত শুক্রবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হন এবং সোমবার (১৫ জুন) হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে নিজ বাসাতে সেবা নিচ্ছেন।

এদিকে সাংবাদিক মো. আনোয়ার হোসেনের আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, সহ-সভাপতি সোহরাব হোসেন, মো. জাহিদুল ইসলাম ও কাজী শামীম আহমেদ, কোষাধ্যক্ষ বিমল সাহা, যুগ্ম-সম্পাদক মো. বেল্লাল হোসেন সজল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক বশির হোসেন, কার্যনির্বাহী সদস্য মো. মাকসুদুর রহমান (মাকসুদ), কাজী মোতাহার রহমান, মহেন্দ্রনাথ সেন, সোহেল মাহমুদ, মো. আনিস উদ্দিন, কে এম জিয়াউস সাদাত, আশরাফ-উল-হক ও মোহাম্মদ আলী।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন