নগরীতে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৬। গতকাল রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর আড়ংঘাটা থানার রায়েরমহল থেকে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, রায়েরমহল মুন্সিপাড়া সরদার ইউসুফ আলীর বাড়ির ভাড়াটিয়া হারুন সেপাইয়ের ছেলে বিল্লাল সিপাই ওরফে বিল্লু (২৬) ও তার সহযোগি একই এলাকার বাসিন্দা টুটুল সরদারের ছেলে রবিউল ইসলাম রনি ওরফে হৃদয় (২১)।
র্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গতকাল রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল রায়েরমহল মুন্সিপাড়া এলাকার ইউসুফের বাড়িতে অভিযান চালায়। এ সময় তারা ওই বাড়ির ভাড়াটিয়া বিল্লাল সিপাইয়ের শয়ন কক্ষের কার্নিশ হতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব। বিল্লাল সিপাই @ বিল্লুর বিরুদ্ধে খুলনা মহানগরীর আড়ংঘাটা ও হরিণটানা থানায় অস্ত্র আইন ও হত্যার চেষ্টা মামলাসহ চারটি মামলা রয়েছে। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
খুলনা গেজেট/সাগর/এনএম

