বিএমএ খুলনা শাখার আজীবন সদস্য ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক আরএমও ডা. সুহাষ রঞ্জন হালদার (৪৬) গত ১৩ জুন হার্টের বাইপাস সার্জারী পরবর্তী জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা ইমপালস্ হাসপাতালের আইসিইউতে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে খুলনা বিএমএ এর পক্ষ থেকে তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে এবং শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন বিএমএ খুলনা শাখার সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম এবং খুলনা বিএমএ এর সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মোঃ মেহেদী নেওয়াজসহ কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ।
খুলনা গেজেট/এনএম

