বৃহস্পতিবার । ১১ই জুন, ২০২৬ । ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের খুলনা মহানগর কমিটি পুনর্গঠনের দায়িত্ব পেলেন গাজী আলাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের খুলনা মহানগর অঞ্চলের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে খুলনা মহানগর কমিটি পুনর্গঠনের বিশেষ দায়িত্ব প্রদান করা হয়েছে সংগঠনের খুলনা মহানগর শাখার সাবেক সভাপতি গাজী আলাউদ্দিন আহমদকে। বৃহস্পতিবার (১১ জুন) সংগঠনের কেন্দ্রীয় পরিচালক (সংগঠন) ইকবাল হোসেন স্বাক্ষরিত এক অফিসিয়াল চিঠিতে (স্মারক নং: সার্ক/ওএল/ঢাকা/৬-২৬) এই সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকার অনুমোদিত এবং দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম অলাভজনক ও অরাজনৈতিক এই মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। খুলনা মহানগর অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী সমাজের প্রতিনিধিবৃন্দ এবং সাবেক সদস্যদের সমন্বয়ে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন এই দায়িত্ব পাওয়ার পর গাজী আলাউদ্দিন আহমদ তাঁর আন্তরিকতা ও নিষ্ঠার মাধ্যমে খুলনায় সংগঠনের মানবাধিকার কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করে তুলবেন।

উল্লেখ্য, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন বাংলাদেশ সরকারের পাশাপাশি ভারত ও নেপাল সরকারের অনুমোদিত এবং ভারতের জাতীয় মানবাধিকার কমিশন, ন্যাশনাল কমিশন ফর ওমেন-ভারত, ন্যাশনাল ভিজিলেন্স কমিশন ভারত এবং বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত ও নিবন্ধিত একটি সংস্থা। বর্তমানে বাংলাদেশসহ সার্কভুক্ত দেশসমূহে জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে সংস্থাটির প্রায় তিন শতাধিক শাখার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন