রবিবার । ৩১শে মে, ২০২৬ । ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

জামায়াত নেতারা পরিকল্পিতভাবে কুৎসা রটাচ্ছে : রিজভী

গেজেট প্রতিবেদন

জামায়াত নেতারা পরিকল্পিতভাবে সরকারের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যাচার ও কুৎসা রটাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (৩১ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাসাস আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

রিজভী আরও অভিযোগ করে বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজিতে লিপ্ত জামায়াত নেতারা ভিন্ন ভাবে চাঁদা নেয়। তারা এটাকে হাদিয়া এবং এয়ানতের নাম করে নেয়।’

নিজেদের অপকর্ম ঢাকতে দলটি ধর্মের অপব্যবহার করছে বলেও দাবি করেন এই বিএনপি নেতা।

মিথ্যাচার না করে সরকারের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করার আহবান জানান রিজভী।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন