সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

ঝিনাইদহে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

গেজেট প্রতিবেদন

ঝিনাইদহে পারিবারিক কলহের জেরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। রবিবার (২৪ মে) ভোরে সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গোয়ালপাড়া গ্রামের শিমুল মিয়ার সঙ্গে স্ত্রী সাগরিকা আক্তার বুলবুলির বেশ কয়েকদিন যাবত দাম্পত্য কলহ চলে আসছিলো। গত রাতে স্বামী শিমুল মিয়া স্ত্রী বুলবুলিকে কুপিয়ে গুরুতর যখম করে। সেখান থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থা রবিবার ভোররাতে মারা যায় বুলবুলি।

এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত স্বামী শিমুল হোসেন। হত্যাকারী শিমুল হোসেনকে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। আর পুলিশ বলছে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন