কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বাজার থেকে বাড়িতে ফেরার পথে বকুল ইসলাম নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৩ মে) বেলা ১২টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ বকুল ইসলাম ওই গ্রামের বজলুর রহমানের ছেলে। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ছাতারপাড়া বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশে রওনা দেন বকুল। পথে দৃর্বৃত্তরা তাকে রামদা এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে বকুলের তলপেটে গুলি করে পালিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
বকুলের চাচা মো. জালালুদ্দিন, তার ভাতিজার হাঁটু ও পিঠে রামদার আঘাতের পাঁচটি ক্ষতচিহ্ন দেখা গেছে। গুলিবিদ্ধ হওয়ায় তার অস্ত্রোপচার করা হবে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, খোঁজ-খবর নেওয়া হচ্ছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা গেজেট/এএজে

