মঙ্গলবার । ২৩শে জুন, ২০২৬ । ৯ই আষাঢ়, ১৪৩৩

কুষ্টিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

গেজেট প্রতিবেদন

কুষ্টিয়ার ভেড়ামারায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের সহকারী মনির হোসেন (২১) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) সকাল ৭টায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের দশ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকের সহকারী মনির বগুড়া জেলার সারিয়াকান্দি এলাকার সুরুজ আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে ১০ মাইল এলাকায় পৌঁছালে ট্রাকের সামনের চাকা ফেটে যায়। এ সময় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কুষ্টিয়াগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সংঘর্ষে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রাকের সহকারী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয়রা ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, নিহতের মরদেহ কুষ্টিয়া আড়াইশ শয্যার হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন