মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

কুষ্টিয়ায় কথিত পীর শামীম হত্যা: দুই আসামির জামিন নামঞ্জুর

গেজেট প্রতিবেদন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নিজেকে ‘পীর’ দাবি করা আব্দুর রহমান ওরফে শামীম জাহাঙ্গীর হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে থাকা দুই আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন জেলা আদালত।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতে মামলার প্রধান দুই আসামি খাজা আহম্মেদ ও আসাদুজ্জামান আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জামিন নামঞ্জুর হওয়া আসামিরা হলেন- কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ফিলিপনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী খাজা আহম্মেদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতপুর উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামান।

প্রসঙ্গত, কুষ্টিয়ার দৌলতপুরে চলতি বছরের ১১ এপ্রিল ইসলাম ধর্ম বিকৃতির অভিযোগে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে শামীম জাহাঙ্গীর নামের এক পীরের আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে স্থানীয়রা। এ সময় পীর শামীম জাহাঙ্গীর ও তার অনুসারীদের বেধড়ক মারধর করে তারা। এই ঘটনায় পীর শামীমকে আহতবস্থায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন ওইদিন বিকেল ৪টায় মারা যান।

হত্যাকাণ্ডের তিনদিন পর সোমবার ১৩ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে নিহতের বড় ভাই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও দৌলতপুর উপজেলা জামায়াতের রোকন সদস্য খাজা আহম্মেদকে প্রধান আসামি করে ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন