শনিবার । ১৬ই মে, ২০২৬ । ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩

ঝিনাইদহে যাত্রীবাহী বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, আহত ১০

গেজেট প্রতিবেদন

ঝিনাইদহে একটি যাত্রীবাহী বাসের পেছনে আরেকটি বাসের ধাক্কায় ১০ জন আহত হয়েছে। শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় সদর উপজেলার আমেরচারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের আমেরচারা এলাকায় একটি ব্যাটারীচালিত ভ্যান রাস্তার পাশে দাঁড়িয়ে যাত্রী নামাচ্ছিল। ঠিক একই সময় ডান পাশ দিয়ে আরেকটি ভ্যান সড়কে উঠে পড়লে রয়েল পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা ভ্যানের পেছনে থেমে যায়। তবে, পিছনে থাকা পূর্বাশা পরিবহনের আরেকটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রয়েল পরিবহনের বাসের পেছনে ধাক্কা দেয়। এতে বাসে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরাপপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহানুর ইসলাম বলেন, সন্ধ্যায় সদর উপজেলার আমেরচারা এলাকায় দুই বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাস দুটি আটক করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন