ভারী বর্ষণের পর বৃষ্টি থেমেছে। মিরপুরের আকাশে ঝলমলে রোদও দেখা যাচ্ছে। তবে খেলা শুরু করার মতো পরিস্থিতি এখনও হয়নি। এরই মধ্যে সুপার সপার দিয়ে মাঠ শুকানোর কাজ চলছে। খেলা শুরুর অপেক্ষায় দুই দলের খেলোয়াড়েরা। ৪টা ১৭ মিনিটে মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা।
বৃষ্টিতে খেলা বন্ধ, ৩ উইকেট নেই বাংলাদেশের
বৃষ্টির শঙ্কা আগে থেকেই ছিল। ৬.৪ ওভারের পর বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা। ইতোমধ্যে খেলোয়াড়েরা মাঠ ছেড়েছেন। উইকেটও ঢাকা হয়েছে কাভারে। বাংলাদেশ ৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫০ রান তুলেছে। তাওহিদ হৃদয় ২ ও ২৫ রানে আছেন লিটন দাস।
৩৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের
সিরিজ নির্ধারণী শেষ টি-টোয়েন্টিতে শুরুতেই হোঁচট খেল স্বাগতিক বাংলাদেশ। নাথান স্মিথ ও অভিষিক্ত জেইডেন লেনক্সের বোলিং তোপে ৩৫ রানেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ধুঁকছে স্বাগতিকরা।
উদ্বোধনী জুটিতে সতর্ক শুরুর পর দলীয় ২১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান ১১ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন। জেইডেন লেনক্সের টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম বলেই মিড অফ দিয়ে উড়িয়ে মারতে চেয়েছিলেন সাইফ। তবে বল ব্যাটের কানায় লেগে টপ এজ হয়ে কাভার পয়েন্টে ফিল্ডার রবিনসনের হাতে ধরা পড়ে।
সাইফ হাসানের বিদায়ের পর বড় কোনো জুটি গড়তে পারেননি তানজিদ হাসান তামিমও। ১০ বলে মাত্র ৬ রান করে নাথান স্মিথের বলে বোল্ড হন তিনি। পরের বলেই সাজঘরের পথ ধরেন পারভেজ হোসেন ইমন। শর্ট থার্ড ম্যান অঞ্চলে ইমনের সহজ ক্যাচ লুফে নেন ইশ সোধি। গোল্ডেন ডাক মেরে ইমন ফিরে গেলে ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে চরম চাপে পড়ে টাইগাররা। ক্রিজে এখন অধিনায়ক লিটন দাসের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন তাওহিদ হৃদয়।
খুলনা গেজেট/এএজে

