জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর মগবাজারস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও চিফ হুইপের সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষিতে ওই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
এহসানুল মাহবুব জুবায়ের জানান, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও চিফ হুইপের রবিবারের (১২ এপ্রিল) বক্তব্যের প্রেক্ষিতে সোমবার বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন তিনি।

