রবিবার । ৩১শে মে, ২০২৬ । ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

রাজনৈতিক ঐক্য ছাড়া সরকারের টিকে থাকা কঠিন: নাহিদ ইসলাম

গেজেট প্রতিবেদন

রাজনৈতিক ঐক্য ছাড়া সরকারের টিকে থাকা কঠিন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার (৪ এপ্রিল) ওমরাহ পালন শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, ‘সংবিধান সংস্কারের জন্য সংসদে একটি সংস্কার পরিষদ গঠন জরুরি এবং রাজনৈতিক ঐক্য ছাড়া সরকার টিকে থাকা কঠিন’।

তিনি বলেন, ‘অধ্যাদেশগুলো দ্রুত আইনে রূপান্তর করা প্রয়োজন, তা না হলে বিএনপি স্বৈরশাসনের পথে হাঁটবে, যা জনগণ মেনে নেবে না’।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপি গণভোট ও গুম প্রতিকারসহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশ মানতে চায় না।

এসব অধ্যাদেশ সংশ্লিষ্ট সবার জন্যই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘এগুলো বাতিল হলে কেউই দায় এড়াতে পারবে না’। ১১ দলের বিক্ষোভ সমাবেশে পূর্ণ সমর্থন আছে বলেও জানান তিনি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন