শনিবার । ১৪ই মার্চ, ২০২৬ । ১লা চৈত্র, ১৪৩২

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল যেন মৃত্যুপুরী

নিজস্ব প্রতিবেদক

বিকেল সাড়ে ৫টার কিছুক্ষণ পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে একের পর এক আসতে থাকে লাশ। একটি পরিবারের একসাথে ৮ জনের মরদেহ দেখতে পেয়ে হাসপাতালের উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীরা হতবাক হয়ে পড়ে। সংবাদ পেয়ে হাসপাতালের জরুরি বিভাগে উপস্থিত হয়ে একসাথে এতগুলো লাশ দেখে হতবাক সংবাদকর্মীরাও।

বুধবার ছেলে আহাদুর রহমান সাব্বিরের বিয়ের জন্য মোংলার বিএনপি নেতা রাজ্জাকসহ পরিবারের অন্যান্য সদস্যরা কয়রার নাকশা গ্রামে রাত যাপন করে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নববধূ নিয়ে মাইক্রোবাসে মোংলার উদ্দেশ্যে রওনা হয় রাজ্জাক পরিবারের সদস্যরা। বিকেলের দিকে হালকা বৃষ্টি ও সাথে ঝড়ো হাওয়া বইতে থাকে। বিকেল ৪টার দিকে বরের গাড়িটি রামপাল উপজেলার বেলাই ব্রিজের সামনে আসলে সেখানে নৌবাহিনীর গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তে নিভে যায় সব স্বপ্ন। একে একে লাশে পরিণত হয় ১৪টি তাজা প্রাণ।

কাটাখালী হাইওয়ে অফিসার ইনচার্জ মোঃ জাফর দুর্ঘটনার বরাত দিয়ে গণমাধ্যম কর্মীদের জানান, ঘটনাস্থলে দু’জনের মৃত্যু এবং আরও ৪/৫ জন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। এরপর বাড়তে শুরু করে লাশের মিছিল। সংকটাপন্ন আহতদের নিয়ে পরিবারের সদস্যরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে ছুটতে থাকে। পথিমধ্যে তাদের একেক জনের মৃত্যু হতে থাকে। খুলনা মেডিকেল কলেজের সামনে বাড়তে থাকে লাশের সারি। এ যেন এক মৃত্যুপুরী।

ঘটনাস্থলে উপস্থিত সংবাদকর্মী কাজী শামীম আহমেদ লাশের মিছিল দেখে হতবাক হয়ে পড়েন। একসাথে এতগুলো লাশ জীবনে তিনি কখনও দেখেনি। পরবর্তীতে তিনি সহ্য করতে না পেরে হাসপাতাল ত্যাগ করে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন