বুধবার । ১১ই মার্চ, ২০২৬ । ২৬শে ফাল্গুন, ১৪৩২
উদ্বোধনী দিনে পাবে ৫০ পরিবারের ১ হাজার জন

খুলনায় পৌঁছেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।

খুলনা খালিশপুর হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠ প্রাঙ্গণে সকাল ১০টায় উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হবে।

এ উপলক্ষে খুলনায় ৪ হাজার ১৫৮টি কার্ড এসেছে।

প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম এবং বিশেষ অতিথি থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। উদ্বোধনী দিনে খুলনায় ৫০টি পরিবারের ১ হাজার সুবিধাভোগী কার্ড পাবেন। বাকিগুলো বিভিন্ন বুথের মাধ্যমে সংশ্লিষ্ট পরিবারগুলোকে বুঝিয়ে দেওয়া হবে।

সমাজসেবা অধিদপ্তরের সূত্রে জানা যায়, পারিবারিক কার্ড বিতরণের জন্য পাইলট কর্মসূচির অধীনে খুলনা সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডে পরিবার জরিপ করা হয়। জরীপে সুবিধাভোগীর তালিকা ঢাকায় পাঠানোয় ৪ হাজার ১৫৮টি কার্ড খুলনায় এসে পৌঁছেছে। এর মধ্যে ১ হাজার কার্ড আজ মঙ্গলবার বিতরণ করা হবে। বাকি কার্ডগুলো পর্যায়ক্রমে সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হবে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন