সোমবার । ৯ই মার্চ, ২০২৬ । ২৪শে ফাল্গুন, ১৪৩২
বিশ্বকাপ ফাইনাল

ভারতের প্রথম ৩ ব্যাটারই হাঁকালেন ঝোড়ো ফিফটি

ক্রীড়া প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন ভারতের ব্যাটাররা। প্রথম তাণ্ডব শুরু করেন বাঁহাতি ওপেনার অভিষেক শর্মা।

১৮ বলে ফিফটি করা এই ক্রিকেটার ফিরে গেছেন তার পরপরই। এরপর হাফ সেঞ্চুরি আদায় করেছেন আরেক ওপেনার সাঞ্জু স্যামসন ও তিনে নামা ইশান কিষাণ।

এদিন পাওয়ার প্লের ৬ ওভারেই ৯২ রান করে ভারত। এই সময়েই নিজের হাফ সেঞ্চুরি তুলে নেন অভিষেক। মাত্র ১৮ বলেই নিজের অর্ধশতরান তুলে নিয়েছেন তিনি। যেখানে ৬টি চারের সঙ্গে আছে ৩টি ছক্কার মার।

আরেক পাশে স্যামসন অভিষেকের তুলনায় কিছুটা ধীরগতিতে ব্যাট করেছেন তিনি হাফ সেঞ্চুরি করেছেন ৩৩ বলে। অর্ধশতরান করার পথে ৪টি চার ও ৩টি ছক্কা হাঁকান তিনি।

তবে তিনে নামা ইশান কিষাণ এদিনও দেখান নিজের অগ্নিমূর্তি। একের পর এক বোলারদের সীমানার ওপারে আছড়ে ফেলে হাফ সেঞ্চুরি তুলে নেন ২৩ বলে। তাতে ১৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ২০৩ রান।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন