ফোর ইউ এডুকেশন এর আয়োজনে বিদেশে স্বল্প খরচে আন্তর্জাতিক মান সম্মত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির বিষয় সঠিক পরামর্শ ও গাইডলাইন দেওয়ার লক্ষ্যে খুলনায় একটি অভিজাত হোটেলে দিনব্যাপী শিক্ষামেলা শেষ হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান শিক্ষা মেলার উদ্বোধন করেন। শিক্ষামেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয় ডেপুটি ডিরেক্টর গাজী আলাউদ্দিন আহমদ ও দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক রোটাঃ সরদার আবু তাহের।
ফোর ইউ এডুকেশন এর খুলনার ব্রাঞ্চের হেড এহসান জামাল এর সভাপতিত্বে শিক্ষামেলায় বক্তব্য রাখেন ফোর ইউ এডুকেশনের ম্যানেজিং ডাইরেক্টর আবিদ আহমেদ ও চীফ এক্সিকিউটিভ অফিসার কে এ জিসান।
শিক্ষা মেলায় ফোর ইউ এডুকেশন কর্মকর্তারা জানান, গ্লোবাল ক্যারিয়ার গড়ে তোলা লক্ষ্যে শিক্ষার্থীরা যাতে বিদেশে আন্তর্জাতিক মানসম্মত বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগের পাশাপাশি চাকুরী করতে পারে সেই জন্য তারা শিক্ষার্থীদের পরামর্শ ও সঠিক গাইন গাইডলাইন দিয়ে থাকে। দীর্ঘ ১০ টি বছরের অভিজ্ঞতার আলোকে ফোর ইউ এডুকেশন অত্যন্ত সুনামের সাথে দেশের শিক্ষার্থীদের লেখাপড়া করার জন্য বিদেশে পাঠিয়ে আসছেন। খুলনার শিক্ষার্থীদের সুবিধার্থে ফোর ইউ এডুকেশন খুলনায় তাদের নতুন শাখা চালু করেছে যাতে এই অঞ্চলের শিক্ষার্থীরা স্বল্প খরচে বিদেশে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পায় এবং লেখাপড়ার শেষে তারা যাতে চাকরি পেতে পারে সে ব্যবস্থার বিষয়েও পরামর্শ দিয়ে থাকেন।
ফোর ইউ এডুকেশন এর মাধ্যমে বছরের শতাধিক শিক্ষার্থী বিদেশে লেখাপড়ার পাশাপাশি চাকরির সুযোগ পেয়েছে বলে কর্মকর্তারা জানান।
খুলনা গেজেট/এনএম

