বৃহস্পতিবার । ৫ই মার্চ, ২০২৬ । ২০শে ফাল্গুন, ১৪৩২

জানসেনের ফিফটিতে লড়াইয়ের পুঁজি পেল প্রোটিয়ারা

ক্রীড়া প্রতিবেদক

শুরু থেকেই প্রোটিয়া ব্যাটারদের চেপে ধরে কিউরা। বিশেষ করে পেসাররা নতুন বলে দুর্দান্ত ছিলেন। পাওয়ার প্লেতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। মিডল অর্ডারে ডেওয়াল্ড ব্রেভিস চাপ সামাল দেওয়ার চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি। তবে সাতে নেমে ঝোড়ো ফিফটি করেছেন মার্কো জানসেন। তাতে লড়াই করার পুঁজি পেয়েছে প্রোটিয়ারা।

ইডেনে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান করেছে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৫৫ রান করেছেন জানসেন।

আগে ব্যাট করতে নেমে শুরুতে কুইন্টন ডি কককে হারায় দক্ষিণ আফ্রিকা। ১০ রান করে এই ওপেনার ফিরলে ১২ রানে ভাঙে উদ্বোধনী জুটি। তিনে নেমে ডাক খেয়েছেন রায়ান রিকেলটন। সুবিধা করতে পারেননি এইডেন মার্করামও।

দলের বিপদে হাল ধরেন ব্রেভিস। তবে ২৭ বলে ৩৪ রানের বেশি করতে পারেননি তিনি। ষষ্ঠ উইকেটে ক্রিস্টিয়ান স্টাবস ও জানসেন মিলে দুর্দান্ত জুটি গড়েন। ২৪ বলে ২৯ করেন স্টাবস।

তবে এই জুটি ভাঙার পর দ্রুতই ফিরেছেন করবিন বশ ও কাগিসো রাবাদা। শেষ পর্যন্ত জানসেনের ব্যাট থেকে এসেছে ৩০ বলে অপরাজিত ৫৫ রান। তাতেই লড়াইয়ের পুঁজি পায় প্রোটিয়ারা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন