বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯শে ফাল্গুন, ১৪৩২

সেমিতে টস হেরে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া প্রতিবেদক

গ্রুপ পর্বের দেখায় নিউজিল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই প্রতিশোধ নেওয়ার সুযোগ এবার কিউইদের সামনে। সেমি ফাইনালে মুখোমুখি দুই দল।

কলকাতার ইডেন গার্ডেনে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে অভিজ্ঞ ম্যাট হেনরিকে পাচ্ছে নিউ জিল্যান্ড। গত ম্যাচের একাদশ থেকে স্রেফ একটি পরিবর্তন এনেছে কিউইরা। জিমি নিশামকে একাদশে ফিরিয়েছে নিউ জিল্যান্ড।

নিউ জিল্যান্ড একাদশ : টিম সেইফার্ট, ফিন অ্যালেন, রাচিন রবিন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কোল ম্যাককনি, ম্যাট হেনরি, জিমি নিশাম, লকি ফার্গুসন।

দক্ষিণ আফ্রিকা একাদশ : এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, রায়ান রিকেলটন, ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, কাগিসো রাবাদা, কর্বিন বশ, মার্কো ইয়ানসেন, কেশাভ মহারাজ, লুঙ্গি এনগিদি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন