বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

নবীনগরে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার

গেজেট প্রতিবেদন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা নদী তীরবর্তী ধরাভাঙ্গা গ্রামের এমপি টিলা থেকে এক সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত আমীর হোসেন (৪০) নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং দিগল্যাকান্দি (বদলবাড়ি) গ্রামের মতিউর রহমানের ছেলে।

নিহতের ভাই বকুল মিয়া জানান, আমির হোসেন পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতেন, বুধবার সন্ধ্যায় বাড়িতে আসার কথা ছিলো, বাড়িতে আসার পথে তার প্রতিপক্ষের লোকজন তাকে অপহরণ করে নদীতে নিয়ে নিশংসভাবে হত্যা করে। পরদিন ফেসবুকে লাশের ছবি দেখে নবীনগর থানায় এসে আমার ভাইকে আমরা শনাক্ত করি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার অফিসার্স ইনচার্জ ওসি রফিকুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া লাশের মাথা, হাতে পায়ে ও শরীরের বিভিন্ন অংশে প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে পূর্ব বিরোধের জেরধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমীর হোসেনের বিরুদ্ধে রায়পুরা থানায় মোট ৫টি মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন