সোমবার । ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১০ই ফাল্গুন, ১৪৩২

এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর কমিটি গঠন, আহ্বায়ক আদীব ও সদস্য সচিব সিফাত

গেজেট প্রতিবেদন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আগামী ২৮ ফেব্রুয়ারি এক বছর পূর্তি উপলক্ষ্যে উদযাপন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। এতে আরিফুল ইসলাম আদীবকে আহ্বায়ক ও সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাতকে করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

উদযাপন বাস্তবায়ন কমিটির সদস্যরা হলেন- নুসরাত তাবাসসুম, সারোয়ার তুষার, মুজাহিদুল ইসলাম শাহিন, মাহিন সরকার, আলাউদ্দিন মোহাম্মদ, অ্যাড. হুমায়রা নূর, মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, সাগুফতা বুশরা মিশমা, ফয়সাল মাহমুদ শান্ত, তারেক রেজা, মশিউর রহমান, জয়নাল আবেদীন শিশির, তাহসীন রিয়াজ, সাইফুল্লাহ হায়দার, সাদিয়া ফারজানা দিনা, মো. আতাউল্লাহ, মোল্যা রহমাতুল্লাহ, এস এম শাহরিয়ার, ড. জাহেদুল ইসলাম, আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন, আবু সাঈদ লিয়ন, গোলাম মর্তুজা সেলিম, মোস্তাক আহমেদ শিশির, সানাউল্লাহ খান, মেহেরাব হোসেন সিফাত, ভীম্পাল্লী ডেভিড রাজু, সাদ্দাম হোসেন, নাভিদ নওরোজ শাহ, আরিফুর রহমান তুহিন, আমিরুল ইসলাম।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন