শনিবার । ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৮ই ফাল্গুন, ১৪৩২

কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

গেজেট প্রতিবেদন

কুষ্টিয়ায় গ্যাসবাহী গাড়ির সঙ্গে সিএনজির সংঘর্ষে ৫ জন নিহতের ঘটনা ঘটেছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে শহর বাইপাস সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের মধ্যে অটোরিকশার চালক ও চার যাত্রী রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবোঝাই সিএনজিটি শহরের কবুরহাট থেকে বাইপাস হয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটির সঙ্গে সরাসরি ধাক্কা খায়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় অপর দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁদেরও মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশ তা স্বাভাবিক করে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন