বৃহস্পতিবার । ১৬ই এপ্রিল, ২০২৬ । ৩রা বৈশাখ, ১৪৩৩

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গেজেট প্রতিবেদন

চট্টগ্রাম নগরীর লালদিঘীর পাড় এলাকা থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সংগঠক কায়েদে আজম বাচ্চুকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দীন বলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সংগঠক কায়েদে আজম বাচ্চুকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত থাকার বিষয়ে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। আসামির বিরুদ্ধে লোহাগাড়া থানায় তিনটি মামলা আছে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন