বৃহস্পতিবার । ১৬ই এপ্রিল, ২০২৬ । ৩রা বৈশাখ, ১৪৩৩

মা জুবাইদার সাথে শাড়ি পরে শপথপাঠ অনুষ্ঠানে জাইমা রহমান

গেজেট প্রতিবেদন

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছে তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। জুবাইদা হালকা গোলাপি রঙের সালোয়ার-কামিজ পরে এসেছেন। আর জাইমার পরনে নীল শাড়ি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ ভবনে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত সদস্যদের শপথ পড়ানো হয়েছে সকাল সাড়ে ১০টার দিকে।

এর আগে এ অনুষ্ঠান সরাসরি উপভোগ করতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে উপস্থিত হন তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দল হিসেবে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা আগে শপথ নিয়েছেন।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের ২১২ জন এবং জামায়াত ঐক্যের ৭৭ জন, স্বতন্ত্র ৭ ও ইসলামী আন্দোলনের একজন সদস্য নির্বাচিত হয়েছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন