শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

ভারতে অনুপ্রবেশকালে মহেশপুর সীমান্তে আটক ৮

গেজেট প্রতিবেদন

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে আটজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকালে পলিয়ানপুর বাঘাডাঙ্গা বেনিপুর বিওপির টহল দল সীমান্তে এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকালে আটজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটকদের মধ্যে চারজন পুরুষ, একজন নারী ও তিনজন শিশু রয়েছে।

তারা সবাই বাগেরহাট, খুলনা ও মুন্সীগঞ্জ জেলার বাসিন্দা।

পরে তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় বিজিবি।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন