বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

গোপালগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরের পানিতে ডুবে সাদমান শেখ(৬) নামের শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ অক্টোবর) দুপুরে কোটালীপাড়া উপজেলার মাচারতারা গ্রামে এ ঘটনা ঘটে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গেলে ডুবে যায় সে। পরে পরিবারের লোকজন পুকুর থেকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি বেঁচে নেই।

তিনি আরও বলেন, সাদমান তার দাদা-দাদীর কাছে থাকতো। তার মা-বাবা ঢাকায় থাকে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন