মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

যশোরে গলায় ব্লেড চালিয়ে বৃদ্ধার আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক যশোর

যশোরে নিজের গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যা করেছেন বৃদ্ধা ভানু বেগম (৬৮)। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা গ্রামের মৃত আব্দুল ওহাবের স্ত্রী।

শহরের বারান্দিপাড়ায় ছেলে মোহাম্মদ ইসলামের বাসায় বুধবার (১৭ এপ্রিল) ভোর ৫টার দিকে ব্লেড দিয়ে নিজের গলা কেটে তিনি আত্মহত্যা করেন। পরে আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এসময় হাসপাতালে উপস্থিত স্বজনরা মৃতদেহ ফেলে পালিয়ে যায় বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালের মার্গে রেখেছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন