মঙ্গলবার । ২৪শে মার্চ, ২০২৬ । ১০ই চৈত্র, ১৪৩২

আইপিলে বোলিংয়ে নেমেই তাক লাগিয়েছেন মোস্তাফিজ

ক্রীড়া ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরের প্রথম ম্যাচে চেন্নাইয়ের হয়ে বোলিংয়ে নেমেই তাক লাগিয়েছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান।

প্রথম দুই ওভারেই চার উইকেট নিয়েছেন তিনি। টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছে চেন্নাই সুপার কিংস। আর প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ব্যাঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসির। চার ওভার বল করে মোস্তাফিজ রান দিয়েছেন ২৯।

সবশেষ  বেঙ্গালুরুর সংগ্রহ করেছে ৬ উইকেটে ১৭৩ রান।

হাই ভোল্টেজ ম্যাচে একাদশে জায়গা হয়েছে চেন্নাই সুপার কিংসের বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান ছাড়াও রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল ও মাহিশ থিকশানা।

একনজরে দুই দলের একাদশ

চেন্নাই সুপার কিংস: রুতুরাজ গাইকোয়াদ (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, আজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাদেজা, সামির রিজভি, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দীপক চাহার, মাহিশ থিকশানা, মোস্তাফিজুর রহমান ও তুষার দেশপাণ্ডে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পতিদার, গ্লেন ম্যক্সওয়েল, ক্যামেরন গ্রিন, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), অনুজ রাওয়াত, করন শর্মা, আলজারি জোসেফ, মায়াঙ্ক দাগার ও মোহাম্মদ সিরাজ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন