বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

আঘাত পেয়ে হাসপাতালে জাকের

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রামে শেষ ওয়ানডেতে বদলি ক্রিকেটার হিসেবে মাঠে নেমেছিলেন জাকের আলি অনিক। আর মাঠে নেমেই পড়েছেন মহা সমস্যায়। ইনিংসের শেষ ওভারে ফিল্ডিংয়ের সময় এনামুল হক বিজয়ের সঙ্গে ক্যাচ নিতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন জাকের। এরপরেই তাকে নেওয়া হয়েছে হাসপাতালে। যদিও তার অসুস্থতার বিস্তারিত জানা যায়নি।

জাকের আলি মাঠে এসেছিলেন সৌম্য সরকারের বদলি হিসেবে। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে আঘাত পেয়েছিলেন এই অলরাউন্ডার। প্রথমে হাঁটুতে ব্যাথা মনে হলেও, পরে জানা যায় ঘাড়েও চোট পেয়েছেন তিনি।

সৌম্য সরকারের বদলে একেবারেই শেষ সময়ে মাঠে আসেন জাকের আলী অনিক। ইনিংসের শেষ ওভারে তাসকিন আহমেদের করা শেষ ওভারে বড় শট খেলতে গিয়েছিলেন প্রমোদ মাদুশান। ক্যাচ উঠেছিল শর্ট বলে ক্যাচ তুলেছিলেন প্রমোদ মাদুশান। সেটি নেওয়ার পথে সংঘর্ষ হয়ে গেল এনামুল ও বদলি ফিল্ডার জাকেরের। এনামুল অবশ্য বল হাতছাড়া করেননি।

তবে এ সময় জাকের আঘাত পান বুকে। পরে স্ট্রেচারে করে মাঠ থেকে বের হতে হয় তাকে। পরবর্তীতে মাঠ থেকেই অ্যাম্বুলেন্সে তাকে পাঠানো হয়েছে হাসপাতালে। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষেই তবে জানা যাবে জাকের সমস্যার কথা।

জাকের ছাড়াও এদিন ইনজুরির কবলে পড়েছেন সৌম্য সরকার এবং মুস্তাফিজুর রহমানও। সৌম্য আঘাত পেয়েছেন ফিল্ডিং করতে গিয়ে। ঘাড়েও সমস্যা দেখা দিয়েছে তার। অন্যদিকে প্রচন্ড গরমের মাঝে মাংসপেশির ইনজুরিতে পড়েছেন মুস্তাফিজুর রহমান। তাকেও মাঠ ছাড়তে হয়েছে স্ট্রেচারে করে। সৌম্য, মুস্তাফিজ কিংবা জাকের অনিকের কারোরই সবশেষ অবস্থা এখন পর্যন্ত জানা যায়নি।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন