মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

চৌগাছায় রেস্টুরেন্টে অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছায় গল্প কুঠির নামের একটি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে পুরতান সোনালী ব্যাংক ভবনে অবস্থিত রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস।

এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীসহ নানা অনিয়মের অভিযোগে রেস্টুরেন্ট মালিক আরিফ হোসেনকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস বলেন, ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে। ভোক্তা অধিকার লঙ্গনের কারনে রেস্টুরেন্টের মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। তিনি বলেন এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন