মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

শার্শায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার পাচভুলোট এলাকায় ট্রাকের ধাক্কায় হাবিবুর রহমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।

আজ রবিবার (২৮ জানুয়ারি) বেলা ১১ টার সময় পাচভূলোট গ্রামের আব্দুল হামিদের বাড়ির সামনে এ দুর্ঘটনাটি ঘটনা ঘটে।নিহত হাবিবুর রহমান শার্শা উপজেলার পাচভুলোট গ্রামের আবু বাক্কার এর ছেলে।

পরিবার ও এলাকাবাসীরা জানান, নিহত হাবিবুর রহমান বাড়ি করার জন্য সকালে ট্রাকে করে ইট নিয়ে বাড়ি ফিরছিলেন। হাবিব ছিলো একটি ইজিবাইকে। ওই বাইকের পিছন পিছন আসছিল তার নিজের ইট বহনকারী ট্রাক। পতিমধ্যে ওই ইট বহনকারী ট্রাক হাবিব বসা থাকা ইজিবাইকে ধাক্কা দেয়। এ সময় হাবিব পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

এ ব্যাপারে শার্শা থানার ওসি তদন্ত মিলন কুমার মন্ডল জানান, এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য মৃতদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন