বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

সৌম্যের সেঞ্চুরিতে বড় সংগ্রহ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে চতুর্থ বাংলাদেশি হিসেবে সেঞ্চুরির দেখা পেলেন সৌম্য সরকার। ৫ বছর পর সেঞ্চুরির দেখা পেলেন তিনি। সবশেষ সেঞ্চুরি করেছিলেন ২০১৮ সালের অক্টোবরে। এটি সৌম্যর ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। শতকে যেতে তার লেগেছে ১১৫ বল। তার সেঞ্চুরিতে ভর করে বড় সংগ্রহ করেছে বাংলাদেশ।

বুধবার (২০ ডিসেম্বর) নিউজিল্যান্ডের নেলসনে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। সৌম্য সরকারের ১৬৯ রানে ভর করে ১ বল বাকি থাকতে ২৯১ রান করে অলআউট হয় টাইগাররা। কিউই বোলার উইল ও’রর্ক ও জ্যাকব ডাফি ৩টি, মিলনে, জোশ ক্লার্কসন ও আদি অশোক একটি করে উইকেট লাভ করেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন