সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

ইবিতে ফুটবল টুর্নামেন্ট শুরু

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ফুটবল অ্যাসোসিয়েশন (আইইউএফএ) এর আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। সোমবার (২৪ জুলাই) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে এর উদ্বোধন করেন আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর ড. আমজাদ হোসেন, শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক শাহ্ আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, সহ সভাপতি বনি আমিন। এছাড়াও আইইউএফএ’র সভাপতি মোহাইমিনুল ইসলাম মিশু ও সাধারণ সম্পাদক ইমানুল সোহানসহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দা’ওয়াহ্ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হুসাইন মোহাম্মদ বুলবুল। টুর্নামেন্টে টাইটেল স্পন্সর ছিলেন মাস্টার ফুড রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার, হাজী বিরিয়ানি হাউজ, দ্যা কেক স্ট্যান্ড।

এসময় অধ্যাপক ড. শাহজাহান মন্ডল বলেন, আমার হলাম নদীর স্রোতের মতো। খেলার মাধ্যমে আমাদের ক্রীড়ার চর্চা ও শরীর চর্চার পাশাপাশি মনকে উৎফুল্ল রাখবো। এই টুর্নামেন্টের সুন্দর পরিসমাপ্তি কামনা করছি।

খুলনা গেজেট/ বিএম শহিদ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন