শনিবার । ২রা মে, ২০২৬ । ১৯শে বৈশাখ, ১৪৩৩

সেনাবাহিনীতে চাকরী দেওয়ার নামে প্রতারণা, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

সেনাবাহিনীতে চাকরী দেওয়ার নামে প্রতারণার অভিযোগে যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব ৬। বটিয়াঘাটা উপজেলার বড় হাজীরাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া যুবক হল, মো: সালাউদ্দিন আকুঞ্জি।

র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চাকরি দেওয়ার নামে বটিয়াঘাটা উপজেলায় প্রতারকচক্র বিভিন্ন ব্যক্তির নিকট থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে তারা সেখানে অভিযান চালিয়ে সালাউদ্দিন আকুঞ্জিকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রতারণার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তীতে তাকে বটিয়াঘটা থানায় হস্তান্তর করা হয়।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন