জমকালো আয়োজনের মধ্য দিয়ে আড়ংঘাটা থানাধীন তেলিগাতী কুয়েট রোডে অবস্থিত গভঃ ল্যাবরেটরী হাই স্কুলের ৫৭ তম বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রবিবার (১২ ফেব্রুয়ারি) সকালে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) মুকুল কুমার মৈত্র। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সি ছালাহউদ্দিন জুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী বরকতউল্লাহ, মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ এ কে এম মনিরুল ইসলাম, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সন্তোষ কুমার ঢালী, মোসাম্মৎ খালেদা খানম, দূর্গেশ কুমার হালদার, প্রাক্তন সহকারি প্রধান শিক্ষক মোঃ কবির আলম খান, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু হানিফ, শামীমা হক, এস এম জহুরুল ইসলাম, এস এম সাইফুজ্জামান, অরবিন্দ হালদার, নব কুমার রায়, এস এম তৈমুর রেজা, সাইফুল্লাহ তারেক, সঞ্জয় কুমার মন্ডল, লুৎফুর রহমান, মোস্তফা যুবাইর আলম, সারাফুল ইসলাম, অভিষেক মজুমদারসহ সিনিয়র ও সহকারি শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের স্কাউট দলের আকর্ষণীয় কুচকাওয়াজ উপস্থিত অতিথিবৃন্দ এবং দর্শকদের অভিভূত করে। বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।