মঙ্গলবার । ১২ই মে, ২০২৬ । ২৯শে বৈশাখ, ১৪৩৩

ইসলামি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যকে সিটি মেয়রের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

অধ্যাপক ড. শেখ আবদুস সালাম কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হওয়ায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় সিটি মেয়র বলেন, ‘বাগেরহাট জেলার রামপাল উপজেলায় জন্মগ্রহণকারী শেখ আবদুস সালাম বাংলাদেশের একজন খ্যাতনামা শিক্ষাবিদ। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক পদে দায়িত্ব পালনসহ তিনি দেশের অনেক গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছেন।’

অধ্যাপক ড’ শেখ আবদুস সালাম-এর দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও সঠিক দিক-নির্দেশনায় ইসলামি বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার গুণগত মান আরো ত্বরান্বিত হবে বলে সিটি মেয়র আশাবাদ ব্যক্ত করেন। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন