শনিবার । ২রা মে, ২০২৬ । ১৯শে বৈশাখ, ১৪৩৩

আ.লীগ নেতা হায়দার আলীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

খুলনা জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও দিঘলিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়লের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বুধবার (০৮ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়। এর আগে দিঘলিয়া উপজেলা যুবলীগ নেতা ও সেনহাটী ইউপি চেয়ারম্যান গাজী জিয়াউর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

মোঃ হায়দার আলী মোড়ল তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় আওয়ামীলীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন থেকে আমি দলের কার্যক্রমে আরো সক্রিয় হবো। আগামী ২৬ ফেব্রুয়ারী দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে আমি সভাপতি প্রত্যাশী হিসেবে দলীয় নেতা-কর্মীদের আশীর্বাদ প্রার্থনা করছি।

বিগত ইউপি নির্বাচনে দিঘলিয়া সদর ইউপি দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হওয়ায় তিনি সংগঠন থেকে বহিস্কৃত হন।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন