সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

খুলনায় ককটেল বোমাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

খুলনায় ককটেল বোমাসহ যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব ৬। শনিবার সকাল পৌনে ১১ টার দিকে তাকে লবনচরা থানাধীন মোক্তার হোসেন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ওই যুবক যশোর কোতয়ালী থানার খোড়কী ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মো: রাসেল গাজী।

র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে লবনচরা থানা এলকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।এমন সংবাদের ভিত্তিতে তারা সেখানে অভিযান চালায়। এ সময়ে তারা লবনচরা মোক্তার হোসেন সড়ক থেকে মো: রাসেল গাজীকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে র‌্যাব ৬ টি ককটেল বোমা উদ্ধার পূর্বক জব্দ করে। পরবর্তীতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন