শনিবার । ২রা মে, ২০২৬ । ১৯শে বৈশাখ, ১৪৩৩

খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু হয়েছে। শনিবার বিকেল ৪ টার দিকে শিববাড়ি মোড়ে এ সমাবেশ শুরু হয়। নগরীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশ স্থলে আসতে থাকে।

মঞ্চে আছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, শ্রম ও কর্ম সংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।

অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, খুলনা ০২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল এর আসার কথা আছে।

বিকেল সাড়ে ৪ টার পর সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক সমাবেশে যোগ দেন।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন