সোনাডাঙ্গা থানার মামলা

উচ্চ আদালত থেকে জামিন পেলেন বিএনপি নেতা মুরাদ, হেদু ও সোহাগ

গেজেট ডেস্ক 

সোনাডাঙ্গা থানায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সস্পাদক আসাদুজ্জামান মুরাদ, ১৭নং ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও সোনাডাঙ্গা থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহাগ ও ১৭নং ওয়ার্ড বিএনপি সাবেক সহ-সভাপতি শেখ হেদায়েত হোসেন হেদু।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কেএম ইমরুল কায়েস এর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রুল নিষ্পিত্তি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। জামিন শুনানিতে অংশগ্রহণ করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যরিষ্টার কায়সার কামাল এবং তাঁকে সহযোগিতা করেন এ্যাডভোকেট আনিসুর রহমান খান ও মো. রোকনুজ্জামান।

উল্লেখ্য, ২০২২ সালের ৪ ডিসেম্বর সোনাডাঙ্গা মডেল থানায় পুলিশ স্পেশাল পাওয়ার এ্যাক্টে এ মামলা দায়ের করে, যার নং-০৪।

এদিকে আসাদুজ্জামান মুরাদসহ বিএনপি নেতা-কর্মিদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের হয়রানি ও নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনিসহ খুলনা বিএনপির সাবেক নেতৃবৃন্দ।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন